1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বরুড়ায় ৯৩ পূজামণ্ডপে দুর্গাপূজা: সম্প্রীতির উৎসব, আইন-শৃঙ্খলায় কঠোর পদক্ষেপ। - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

বরুড়ায় ৯৩ পূজামণ্ডপে দুর্গাপূজা: সম্প্রীতির উৎসব, আইন-শৃঙ্খলায় কঠোর পদক্ষেপ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

বাংলার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এখন আর কেবল পূজা নয়, এটি হয়ে উঠেছে সর্বজনীন মিলনমেলা। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহর, তরুণ থেকে প্রবীণ—সব বয়সের মানুষের প্রাণে। কুমিল্লার বরুড়ায়ও তার ব্যতিক্রম ঘটছে না।

আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে বরুড়ায় এবার মোট ৯৩টি পূজামণ্ডপে প্রতিমা স্থাপন করা হচ্ছে। তাই পূজা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বরুড়া থানা প্রাঙ্গণে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাইন বিল্লাল ফেরদৌস। সভাপতিত্ব করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। সভায় পূজামণ্ডপে শতভাগ সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা, বিদ্যুতের বিকল্প জেনারেটর রাখা এবং রাত ৮টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মন্দিরের আশপাশে মসজিদ থাকলে নামাজের সময় মাইক ব্যবহার থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়।সভায় জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন জানান, পূজামণ্ডপগুলোতে বিশেষ মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামের আমীর মোঃ সাহাদাত হোসেন, সাংবাদিক ইউনিয়ন পরিষদ কুমিল্লার সভাপতি সাংবাদিক দিলীপ মজুমদার, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের প্রতিনিধিরাও বক্তৃতা দেন। তারা সবাই মিলেমিশে উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান। প্রতিবারের মতো এবারও বরুড়ার পূজা মণ্ডপগুলোতে শুধু হিন্দু সম্প্রদায় নয়, সব ধর্ম-বর্ণের মানুষ ভিড় জমাবেন। পূজা উদযাপন কমিটি ও প্রশাসনের সক্রিয় সহযোগিতায় স্থানীয়রা আশাবাদী— এ বছরও দুর্গাপূজা হবে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট