1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শাহরাস্তি: ৫০ পিস ইয়াবাসহ রিপনকে আটক করেছে পুলিশ। - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

শাহরাস্তি: ৫০ পিস ইয়াবাসহ রিপনকে আটক করেছে পুলিশ।

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রিপন হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টামটা দক্ষিণ ইউনিয়নের রাঢ়া (মুন্সি বাড়ি) জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিপন ওই এলাকার মো. সেলিম ও পেয়ারা বেগমের ছেলে।

শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৬, তারিখ-২০ সেপ্টেম্বর ২০২৫, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রি করত এবং স্থানীয় তরুণ সমাজকে মাদকের নেশায় জড়িয়ে দিচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ। এ কার্যক্রম চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় সম্পন্ন হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানায়, জেলার কোথাও মাদকের জন্য কোনো ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট