1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
খালেদা জিয়ার জন্মদিনে বিজয়নগর বিআরডিবির দোয়া মাহফিল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

খালেদা জিয়ার জন্মদিনে বিজয়নগর বিআরডিবির দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ইং তারিখে, বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলামের উদ্যোগে এই দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা মডেল মসজিদে জুমার নামাজের পর আয়োজিত এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন কাসেমী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শত শত স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এইচ এম জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনি তার জীবনে দেশ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন ভূমিকা রেখেছেন।” তিনি আরও বলেন, এই দোয়া মাহফিলের মাধ্যমে দেশনেত্রীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি এবং এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি বিজয় নগরের মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জন্য ও মহান আল্লাহতালার কাছে তার সুস্থ ও দীর্ঘ জীবন প্রার্থনা করেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। প্রতিবছর তার জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবার কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিলসহ বিভিন্ন অনাড়ম্বর কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad