1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ইউএনও’র নেতৃত্বে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ। - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

বিজয়নগরে ইউএনও’র নেতৃত্বে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ।

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি খাস জমি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, যিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্বেও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ. এম. শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে কিছু লোক আমতলী বাজারের সরকারি খাস জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করে। উপজেলা প্রশাসন তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, “স্থানীয়দের মাধ্যমে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়েছে।” এই অভিযানের মাধ্যমে সরকারি খাস জায়গা দখলমুক্ত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট