1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আখাউড়ার খড়মপুরে প্রতিবন্ধী শিশুর পর এবার স্কুল বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

আখাউড়ার খড়মপুরে প্রতিবন্ধী শিশুর পর এবার স্কুল বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকা থেকে একদিনে দুটি অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫ ইং তারিখ সকালে খড়মপুর কেল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে একই এলাকা থেকে ধর্ষণের পর হত্যার শিকার এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খড়মপুর কেল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের বারান্দায় আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই খড়মপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ধর্ষণের পর হত্যার শিকার এক প্রতিবন্ধী শিশুর লাশ। পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “একই দিনে দুটি অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দুটি লাশই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। অন্যদিকে, প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।”
একই এলাকা থেকে একদিনের ব্যবধানে দুটি লাশ, বিশেষ করে একজন প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর হত্যার মতো নৃশংস ঘটনায় খড়মপুরসহ পুরো আখাউড়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad