1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্পে অবৈধ দখলদার উচ্ছেদ। - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্পে অবৈধ দখলদার উচ্ছেদ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার)

নেত্রকোণার: নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও অভিযোগের ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে অবৈধভাবে বসবাসকারী ও দখলদার আবু জাহেদকে (পিতা: মৃত ইয়াজ উদ্দিন, সাং— লস্করপুর, কেন্দুয়া) উচ্ছেদ করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। বুধবার (১৮ জুন) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার নির্দেশে তালা ঝুলিয়ে দেয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ও সংবাদ প্রকাশের পরপরই বলাইশিমুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ গোলাম কাদের সরেজমিন তদন্ত ও পরিদর্শন করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তালাবদ্ধ করেন। এবং প্রকৃত হত দরিদ্র অসহায়কে দ্রুত ঘর বুঝিয়ে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মুঠোফোনে জানান তিনি। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে সরকারের যথাযথ ও আইনানুগ এমন পদক্ষেপকে সাধুবাদ জানানোর পাশাপাশি অপরাধীর শাস্তির দাবিও জোরালোভাবে উত্থাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট