1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা, শোকেস, টেবিল ভেঙ্গে গেছে। আর দোকানে সিমেন্টের খুঁটি ও সাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই সরকারি মনসুর আলী কলেজ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটেছে। দোকানে এসময় কেউ ছিলো না।
দোকানের মালিক শুভ লাইব্রেরি এন্ড ফটোস্ট্যাট এর সত্ত্বাধিকারী শুভ বলেন, দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। এরপর খবর পেয়ে এসে দেখি দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙ্গে ফেলেছে। ওই ট্রাকটির (নম্বর ৯ ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৭২) চালক ঘটনা ঘটার পর থেকে পলাতক রয়েছে। তবে মালিকের সাথে কথা হয়েছে। তিনি নাটোর থেকে রওয়ানা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানী জানান, আমি দূর থেকে লক্ষ করছি বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলো ভাবে সামনের দিকে আসছিলো। এক পর্যায়ে এসে শুভ লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। এসময় প্রচন্ড জোরে শব্দ হয়। রাস্তার আশপাশের লোকজন ঘটনার পর পরই এগিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সরানো হয়নি।
কাজিপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মেহেদী হাসান জানান, খোঁজ নিয়েছি।ট্রাকটির এক্সল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট