1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণায় গার্মেন্টস কর্মী কমলা খাতুন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

নেত্রকোণায় গার্মেন্টস কর্মী কমলা খাতুন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা:

নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলায় গার্মেন্টস কর্মী কমলা খাতুনকে (২৬) হত্যার অভিযোগে নিজাম উদ্দিন (৩৩) নামের একজনকে মৃত্যুদন্ডে আদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ মে) বিকালে নেত্রকোণার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী হলেন, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মোঝ চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন। কমলা খাতুন দুর্গাপুর উপজেলার বড়বাট্টা গ্রামের মাতাব উদ্দিনের কন্যা। মামলার এজাহার ও রায় থেকে জানা যায়, কমলা খাতুন বিবাহ বিচ্ছেদের পর গাজীপুর জেলার টংগী থানায় মিরা বাজার এলাকায় তার ছোট বোন চাম্পা খাতুনের সাথে থেকে একত্রে গার্মেন্টেসে চাকুরী করত। চাকুরিকৃত অবস্থায় বিভিন্ন জনের সাথে তার প্রতিনিয়ত মোবাইল ফোনে কথোপকথন চলতো। একদিন ভাতিজার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। নিখোঁজের পরের দিন ২০২২ সনের ১৯ নভেম্বর বিকালে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার খলিসাউড়া ইউনিয়নের পাবই দাসপাড়া বালুচড়া বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কের কাছ থেকে কমলার লাশ উদ্ধার করে থানা পুলিশ। খবর পেয়ে তার বড় ভাই নিজাম উদ্দিন (৩৫) বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ পিবিআই তদন্ত করে পুর্বধলা উপজেলার নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ ১ বছর পরে ২০২৩ সনের ৩১ আগস্ট আদালতে চার্জশিট প্রদান করে পিবিআই। বাদি বিবাদী উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণিত হওয়ায় নিজাম উদ্দিন কে গলায় রশি দ্ধারায় ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করার আদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক মোঃ হাফিজুর রহমান। মামলায় রাষ্ট্র প্রক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট