1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন ও রোজিনার খুটির জোর কোথায় - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

বিজয়নগরে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন ও রোজিনার খুটির জোর কোথায়

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

এই দুই মাদক ব্যবসায়ী ও তার পরিবারের লোকজন মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফেজ হাসানউল্লা ও তার পরিবারের লোক জনকে মারধোর করেছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে গত ৩০/০৩/২০২৫ইং তারিখ সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। শফিক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন ও তার পরিবারের লোকজন মিলে পাশের বাড়ির হাফেজ হাসানুল্লাসহ বাবা ভাই এবং স্ত্রীকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘরের ভিতরে ঢুকে লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণকার নিয়ে যায় শফিক মিয়া ছেলে আলাউদ্দিন ও পরিবারের লোকজন।এ সময় আলাউদ্দিন, রোজিনা,শফিকমিয়া ও নারী পুরুষ সহ ৮/৯জনে মিলে হাসানুল্লার বাড়িতে প্রবেশ করে দাড়ালো অস্ত্র,লোহা রড লাঠি দিয়ে নুরু মিয়া,নাসিরুল্লা,হাসানউল্লা ও তার স্ত্রীকে আঘাত করে গুরুতর আহত করে নগদ টাকা,স্বর্ণালংকার,ল্যাপটপ, মোবাইল সহ ঘরের ভিতর হতে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।এ সময় নুরু মিয়া ও তার পরিবারের লোকজনের সুর চিৎকারে আশ পাশে লোকজন এসে আলাউদ্দিনের ও তার লোকজনে কবল হতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। উক্ত বিষয়ে হাফেজ হাসান উল্লা বাদী হয়ে বিজয়নগর থানায় একটি এজাহার দায়ের করেন।অপর দিকে গত ১২ /১২/২০২৪ইং তারিখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম ও আলাউদ্দিনকে র‍্যাব আটক করে জেল হাজতে প্রেরন করেন। সম্প্রতি সময়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসিয়া আবারও তাদের পূর্বের মাদক ব্যবসা শুরু করেছে, তাদের মাদক ব্যবসায় যদি বাঁধা দেয় তাদেরকে মারধোর করে।উক্ত বিষয়ে স্হানীয় মেম্বার সহ সাধারণ লোকজনের সাথে আলাপকালে জানা যায়,শফিকের মেয়ে রোজিনা বেগম ও শফিকের ছেলে আলাউদ্দিন তারা হল চিহ্নিত মাদক ব্যবসায়ীবলে জানান। স্থানীয়দের দাবী তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিজয়নগর থানা পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিকট জোর দাবী জানাচ্ছে সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad