1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বরুড়ায় দেদারসে চলছে অবৈধ ড্রেজার তথ্য পেলে নিচ্ছে না কোন ব্যবস্থা এমন অভিযোগ এলাকাবাসীর। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বরুড়ায় দেদারসে চলছে অবৈধ ড্রেজার তথ্য পেলে নিচ্ছে না কোন ব্যবস্থা এমন অভিযোগ এলাকাবাসীর।

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্টার

কুমিল্লা বরুড়ায় দেদারসে চলছে অবৈধ ড্রেজার মেশিন এলাকাবাসীর অভিযোগ তথ্য দিয়ে লাভ কি? নিচ্ছে না কোন ব্যবস্থা। এ বিষয় তথ্য সরজমিনে আদ্রা ইউনিয়ন কাকৈরতলা পাটোয়ারী বাড়ির সামনে গেলে মিলে ভিন্ন চিত্র। নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন এখানে এ মেশিন চালু হওয়ার পর থেকে কত সাংবাদিক পুলিশ আসছে তারা এসে আবার চলে যায় এর কারণ কি সেটা আমরা জানিনা,

এ সময় প্রতিবেদক প্রশ্ন করেন উপজেলা প্রশাসন কে অবগত করছেন কি না তিনি সাথে সাথে উত্তর দিয়ে বসেন আমাদের মত মানুষ উনাদের কে whatsapp এ নক দিলে মেসেজ দেখার সময় আছে?, এ সময় আবুল হোসেন নামের এক ব্যাক্তি এসে প্রতিবেদকর সাথে উচ্চস্বরে বলেন আপনার এখানে কি কাজ আপনার এখানে কোন দরকার আছে তখন প্রতিবেদক বলেন আমার কাজ আছে দেখে আমি আসছি কিন্তু আপনি আমার উপর রাগ হওয়ার কারণ কি? ।

তখন আবুল হোসেন বলেন এখানে আপনার মত বহু লোক আসছে কোন কিছু করতে পারেনাই আর পারবেনা কারণ আমরা উপর থেকে সব কিছু ঠিক করে নিয়ে আসছি কোন কিছু জানার থাকলে উপরে কথা বলেন, এ সময় প্রতিবেদক বলেন উপর টা কে এই বিষয় টা একটু ক্লিয়ার করেন তখন আবুল হোসেন বলেন আপনাদের উপরে যারা আছে আপনারা ফোন দিলে যারা আসবে তাদের সাথে কথা বলেন।

পরে প্রতিবেদক তৎক্ষণিক বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং কে এ বিষয় অবগত করলে তিনি জানান ব্যবস্থা নিচ্ছি কিন্তু ২২ মার্চ রোজ শনিবার বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটে অবগত করার পরে নিউজ আপলোড করার আগ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয় নাই।

অন্যদিকে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান যে পরিমাণে ড্রেজার বেকু এখন চলমান কিছুদিন পরে হয়তো আমাদের এদিকে খাদ্য সংকট দেখা দিবে আর না হয় সবকিছু তলিয়ে যাবে আমরা কার কাছে বিচার দিব আমরা নিরুপায় আমাদের কিছু করার নেই আমরা চাই জেলা প্রশাসক মহোদয় আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এখন পরিশেষে প্রশ্ন রয়ে গেলে এ উপর মহল টা কে?।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট