1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরের ফসলী জমি থেকে মাটি কাটার হিড়িক - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

বিজয়নগরের ফসলী জমি থেকে মাটি কাটার হিড়িক

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হরষপুর ইউনিয়নের এক্তার পুর গ্রামের ছাহেব আলীর ছেলে মাহমুদউল্লাহ মেঘশিমুল গ্রামের পশ্চিম দিকের ফসলি জমির মাটি কাটার ঘটনায় স্থানীয়দের উদ্বেগ যথেষ্ট যৌক্তিক। “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী, ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। মাটি নিয়ে ড্রাম ট্রাক গুলো চলাচলের কারনে রাস্তার বেহাল দশা, যে সকল রাস্তা দিয়ে মাটি নিয়ে এ সব যানবাহন চলাচল করে বৃষ্টি হলে এ সব রাস্তা দিয়ে জন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। তবুও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে প্রভাবশালীরা রাতের আঁধারে এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে, যা কৃষিজমির উর্বরতা নষ্ট করছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করছে।
এলাকাবাসীর অভিযোগ করে বলেন মাহমুদউল্লাহ রাতের আধারে ভেকু দিয়ে ফসলী জমির মাটি কেটে ড্রামট্রাক দিয়ে নিয়ে বিভিন্ন জাগায় বিক্রি করছে।উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের মতামত নিয়ে যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে এই সমস্যা রোধ করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া, যাতে কৃষিজমি ও পরিবেশ সুরক্ষিত থাকে।বিজয়নগর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে মেঘশিমুল গ্রামের সচেতন জনগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad