1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাক্ষ ণবাড়িয়ার বিজয়নগরে ইটভাটার মালিককে ১৭লক্ষ টাকা জরিমানা। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ব্রাক্ষ ণবাড়িয়ার বিজয়নগরে ইটভাটার মালিককে ১৭লক্ষ টাকা জরিমানা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়:-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিভিন্ন ইটভাটা অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার মালিকগনকে মোট ১৭ লক্ষ টাকা জরিমান করেছেন পরিবেশ অধিদপ্তর।
গতকাল ১৭ই মার্চ ২০২৫ইং তারিখ রোজ সোমবার, পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলাপ্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আক্তার এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স মক্কা বিক্সস,বিকিনগর ৬ লক্ষ, মেসার্স নিউ সততা ব্রিকস রামপুর ৩ লক্ষ, মেসার্স টুষ্টার ব্রিকস (জিহাদ ব্রিকস) ৬ লক্ষ টাকা জরিমানা ও আংশিক গুড়িয়ে দেওয়া হয় এবং মেসার্স টি এন্ড সি ব্রিকস-৩,পাইকপাড়া ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং নগদ আদায় করা হয়। ৪ টি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ১৭ লক্ষ টাকা জরিমানা ধার্য্য করে নগদ আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রাখিবুল হাসান, এ বিষয়ে উপপরিচালক, মোঃ নয়ন মিয়া জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদেরকে অবৈধ ইটভাটা বন্ধ করতে, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরও বলেন পরিবেশ সুরক্ষায় আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট