1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে অটোরিক্সা চালক খুন - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

কাজিপুরে অটোরিক্সা চালক খুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুরে এনামুল হক(৪২) নামের এক অটোরিক্সা চালক খুন হয়েছে। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া গ্রামের আবু সাঈদের পুত্র। কাজিপুর থানা পুলিশ মঙ্গলবার সকাল সাতটায় কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই গ্রামের রাস্তার পাশ থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। ওইদিন সকাল দশটায় থানায় গিয়ে এনামুলের লাশ সনাক্ত করে তার পরিবারের লোকজন।
নিহত এনামুলের ছোটভাই নাজমুল হাসান জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় সেহরি খেয়ে চার ক্যারেট টমেটো নিয়ে সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া বাজারে উদ্দেশ্যে নিজের অটোভ্যান নিয়ে রওয়ানা দিয়েছিলেন তার ভাই।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যেই এনামুলকে কস্টেপ দিয়ে হাত-পা পেচিয়ে ও গলায় মাফলার পেচিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট