1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে প্রধান শিক্ষককে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন-থানায় অভিযোগ। - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ।

কাজিপুরে প্রধান শিক্ষককে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন-থানায় অভিযোগ।

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৮০ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

বুধবার দুপুরে উপজেলার মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কে ঘন্টাকালব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে প্রধান শিক্ষক আব্দুল লতিফকে একজন শিক্ষানুরাগী দাবী করে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা বলেন উনি ( আব্দুল লতিফ) সিরাজগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও তার প্রতিষ্ঠান জেলায় কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। অজ পাড়াগাঁয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এতোদূর নিয়ে যাবার কারিগর ওই প্রধান শিক্ষক। অথচ গুটিকয়েক ব্যক্তি এই সুনামকে নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষক আব্দুল লতিফকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
মানববন্ধন শেষে প্রধান শিক্ষক আব্দুল লতিফ কাজিপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করা হয়েছে শিমুলদাইড় গ্রামের আব্দুল মোমিন (৩৫) নয়ন আহম্মেদ (৩৪) তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কূরুচিপূর্ণ ও মানহানিকর লেখা পোস্ট করা হয়েছে। এতে করে ওই প্রধান শিক্ষকের মানহানি হয়েছে বিধায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্যে তিনি দাবী জানানো হয়েছে।
কাজিপুর থানার অফিনার ইনচার্জ নূরে আলম অভিযোগ পাবার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট