1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগঞ্জে রঞ্জু হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদার  লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

সিরাজগঞ্জে রঞ্জু হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদার  লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫০৫ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যাকান্ডের শিকার হন, সিরাজগঞ্জ  জেলা যুবদলের সহ-সভাপতি  সোহানুর রহমান রঞ্জু। এই হত্যা কান্ডের মামলার অন্যতম  আসামী  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের  সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালত।

বুধবার (২ অক্টোবর-২০২৪) বিকেল ৩ টার দিকে প্রশাসন  তাদের ২ জনকে করা নিরাপত্তা দিয়ে  আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে

প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দু’জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান আসামীদের রিমান্ড মঞ্জুর করাতে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানান।

এর আগে কোর্ট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের  কর্মীরা কোট চত্বরে উপস্থিত হয়ে  সাবেক এমপি, আওয়ামীলীগ নেত্রী  জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদার লাবুর ফাঁসির দাবিতে শ্লোগান দেয় এ সময়ে কোর্ট প্রাঙ্গণ উত্তেজনা বিরাজকরে   উত্তাল হয়ে ওঠে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর-২০২৪ খ্রিঃ মৌলভীবাজার শহরতলীর এক বাসা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন তারা। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই দম্পতি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad