1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লায় সাবেক এমপি বাহার রিন্টু সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

কুমিল্লায় সাবেক এমপি বাহার রিন্টু সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫৯৫ বার পড়া হয়েছে

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাংবাদিক বাহার উদ্দিন রায়হান৷ তিনি সময় টেলিভিশনের সাংবাদিক। মঙ্গলবার (২০ আগস্ট) কুমিল্লার চিফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি। পরে মামলাটি গ্রহণ করে বিচারক মো. আব্বাস উদ্দিন।
মামলার আসামিরা হলেন, কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহর, স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সংসদ সদস্য বাহারের দেহরক্ষী দুলালসহ ১৫০ জন।
মামলার আইনজীবী কাইমুল হক রিংকু ও বাদী বাহার উদ্দিন রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচিতে হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় হামলায় উপস্থিত থেকে নেতৃত্ব দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় তারা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে উপস্থিত হন সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান। ভিডিও ধারণ করা ও ছবি তোলা অবস্থায় তাকে দেখে হামলা করে সাবেক এমপি বাহার ও আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় বেদম মারধরে তিনি গুরুতর আহত হন। এবং তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাধা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সময় তাকে হামলা ও সংবাদপ্রকাশের জেরে ফোনে হুমকি দেয় বাহাউদ্দিন বাহার ও তার নেতাকর্মীরা। এসব অভিযোগের ভিত্তিতে আজ মামলা দায়ের করেন সাংবাদিক বাহার উদ্দিন রায়হান। বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।
সাংবাদিক বাহার রায়হান আরো জানান, এমপি বাহার কুমিল্লার সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে কণ্ঠরোধ করেছেন। পেশাদার সাংবাদিকরা তার কাছে জিম্মি ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad