1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ির অর্থদণ্ড - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ির অর্থদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বন্দর নগরী খ্যাত সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে (শনিবার ১৬ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী। আদালত মেয়াদ উত্তীর্ণ আচার রাখার অপরাধে ইসলামিয়া স্টোরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এরপর বাজারে মিষ্টি ও দুই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইচেন্স না থাকার কারণে ব্যবসায়ি আব্দুল কুদ্দুস কে পনেরো হাজার টাকা , মিষ্টি ও দই ব্যবসায়ী খোকাকে পনেরো হাজার টাকা অর্থদণ্ড দেন। এতে সহযোগিতা করেন কাজিপুর থানা পুলিশ।
এ সময় সাংবাদিকদের এসিল্যান্ড জানান ব্যবসা একটি পবিত্র কাজ কিন্তু সরকারি বিধি মেনে না করলে এটা ধর্মীয় দিকে যেমন গুনাহের কাজ তেমনি রাষ্ট্রীয়ভাবে দণ্ডনীয় অপরাধ, তাই আজকে অর্থদণ্ড প্রদানের মাধ্যমে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad