1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি:-পটুয়াখালীর গলাচিপায় বজ্রাঘাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২রা সেপ্টেম্বর বুধবার বেলা আনুমানিক  ১টায় উপজেলার  রতনদী তালতলি ইউনিয়নের  কাছারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তপন  শিকারী ওই গ্রামের  অনিল শিকারীর ছেলে।
স্থানীয় সূত্রে ও ইউপি সদস্য মো. মিজান দেওয়ান বলেন, সকালে নিজ খেতের ধানের বীজের কাজ করছিলেন তপন । এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গলাচিপা  হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রতনদী তালতলি ইউনিয়নের কাছারীকান্দা  এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad