1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
বিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় মন্ত্রী, ডা.এজেড এম জাহিদ হোসেন৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

বিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় মন্ত্রী, ডা.এজেড এম জাহিদ হোসেন৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী ‘ দিনাজপুর জেলা প্রতিনিধি ; দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা দলীয় কার্যালয় থেকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরামপুরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠা,দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র,সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা,গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করা। আগামী দিনেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদল, শ্রমিকদল,মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা,দলীয় কার্যালয় বিএনপি মোড় থেকে র‌্যালি শহরের ভিতর দিয়ে ঢাকা মোড় হয়ে পল্লবীর সামনে সভামঞ্চে এসে শেষ হয় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে দলীয় নেতা কর্মীদের মধ্যে নতুন করে ঐক্য,শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি জোরদারের প্রত্যয় সৃষ্টি হয়েছে। জনগণের সুখ দুঃখে পাশে থেকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad