1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুর কলোনিপাড়া এলাকায় প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের অভিযোগ উঠেছে। হেরোইন, গাঁজা,ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ কেনাবেচা ও সেবনের কারণে ওই এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে ও গোপনে মাদকদ্রব্যের কেনাবেচা ও সেবন চলছে। এতে বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাদকসেবীদের আনাগোনায় সন্ধ্যার পর থেকে এলাকার পরিবেশ নিয়ে অনেক পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কের মধ্যে রয়েছে বলেও জানান তারা।
এলাকাবাসীর দাবি, মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। স্থানীয়রা আরও বলেন,শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; মাদকের উৎস,সরবরাহকারী ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিয়মিত নজরদারি প্রয়োজন। এতে এলাকায় মাদকদ্রব্যের বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন পূর্ব জগন্নাথপুর কলোনিপাড়ার সচেতন এলাকাবাসী। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad