1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : নভেম্বর-ডিসেম্বর থেকে সারাদেশের ন্যায় গাইবান্ধায়ও শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে। বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‎বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে। বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে গাইবান্ধায় বাণিজ্য মেলা শুরু হচ্ছে। মেলার এই আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ   সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’

আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এনসিপি-পৌর কমিটির আয়োজনে এই  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এনসিপির নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
এনসিপি পৌর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, এনসিপি নেতা শফিউল আযম, আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে এবং লোডশেডিংয়ের ফাঁদ তৈরি করে বাণিজ্য মেলা চলতে পারে না। বক্তারা আরও বলেন, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির আড়ালে একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের জন্য তথাকথিত এই বাণিজ্য মেলার আয়োজন করছে। বক্তারা বলেন, অবিলম্বে এই বাণিজ্য মেলার সব আয়োজন বন্ধ করতে হবে, অন্যথায় এনসিপি বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে প্রশাসনকে  হুশিয়ারি দেন।
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল জানান, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad