1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি :-পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবদমান রাজনৈতিক গ্রুপগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন।তিনি বলেন, “বিবদমান গ্রুপগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানাই। নোংরা রাজনীতিকে ঘৃণা জানাই। জনগণ শান্তি চায়, ব্যবসায়ীদের ওপর হামলা কিংবা সংঘাত চায় না।”
গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে গলাচিপা পৌর এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে কালীবাড়ি রোডের ঐতিহ্যবাহী হাবিব রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে।হাবিব রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মোঃ নাজমুল হুদা রিপন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই বিরোধের প্রভাব সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর পড়া কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, “সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা শান্তি চায়। সংঘাত, লুটপাট, অফিস-আদালত, ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর কিংবা কোনো ধরনের সহিংসতা মানুষ চায় না। ক্ষমতা দিয়ে সম্প্রীতির চর্চা করা উচিত, সন্ত্রাস কাম্য নয়।”রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কোনো কর্মকাণ্ড যদি সাধারণ মানুষের জানমালের জন্য ক্ষতিকর হয়, তাহলে বাংলাদেশ ইসলামী আন্দোলন বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হবে এবং প্রয়োজন হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়। তাই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতিহিংসা ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি চর্চা করা প্রয়োজন।
গলাচিপার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad