1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে দলের দুই গ্রুপ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সাবেক সদস্য হাসান মামুনের নেতৃত্বে এক গ্রুপ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বে অপর গ্রুপ পৃথক কর্মসূচি পালন করে।
সকাল ১১টার দিকে হাসান মামুনের নেতৃত্বাধীন গ্রুপ উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওহাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা ও মাসুদুর রহমান পঞ্চায়েতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
অপরদিকে, বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বে নলখোলা বিএনপি কার্যালয় থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনুর রসিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও সদস্য সচিব গাজী সালাহউদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
দুই গ্রুপের পৃথক কর্মসূচিকে ঘিরে উপজেলা সদরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয় পক্ষের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “বিএনপির দুই গ্রুপের মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad