1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী' র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  - অপরাধ সংবাদ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার৷৷ সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই “মা” গ্রেফতার৷৷ কুমিল্লার বুড়িচংয়ে যুবককে পুড়িয়ে হত্যার ঘটনার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার৷৷ বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার৷ ৷  মেহেদীর রং না মুছতেই   ইশরাত জাহান নিশির   জীবন প্রদীপ নিভে গেল!!!

বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায়
র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ইং তারিখ দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন সদর রোড লঞ্চঘাট এলাকা হতে অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আলতাফ হোসেন @মোঃ আনোয়ার বয়াতী (৪৮) পিতা মৃত আলী হোসেন ৥হাকিম বয়াতী, সাং-ধরান্দী, কমলাপুর ইউ/পি, থানা ও জেলা পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায়, বাদীর ছোট বোন ভিকটিম বাকপ্রতিবন্ধী। অভিযুক্ত রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে তাদের বাড়ীতে আসা যাওয়া করত এবং ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত। অভিযুক্ত ভিকটিমের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন বাদীর বোন ঘর থেকে বাহির হয়ে পাশ্ববর্তী মোল্লার ব্রীজের পাশে গেলে ভিকটিমকে অভিযুক্ত মজা খাওয়ানোর কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম বাড়ী এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত বললে ভিকটিমের বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad