1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - অপরাধ সংবাদ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার পটুয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চারটি বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা । কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫ টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা । বরুড়া উপজেলা প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী: স্বচ্ছতা, সদস্য বৃদ্ধি ও সাংগঠনিক শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত নেতাকে থানায় হস্তান্তর, বিএনপি নেতার হস্তক্ষেপে মুক্তি!

বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, থানা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত বলদিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ আব্দুর রশিদের ছেলে ইলিয়াস (৪০) এবং জোহর আলীর ছেলে নুরুজ্জামান ওরফে জীবন (২৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা এ রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে বীরগঞ্জ থানার অন্যান্য পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট