1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!! - অপরাধ সংবাদ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ীতে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন শুরু৷৷ দিনাজপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোছাঃ শিল্পি খাতুন পাশে দাঁড়ানোর মানবিক আবেদন৷৷ বাউফলে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ; দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা!! পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিককে হাতুড়ি পে/টা, গ্রেফতার-২!! পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত৷৷ পায়রার করাল গ্রাসে মির্জাগঞ্জ: জিওব্যাগেও ঠেকানো যাচ্ছে না ভাঙন৷৷ জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মা/দক-স/ন্ত্রা/স দমনে কঠোর অবস্থানের ঘোষণা৷৷  পাথরঘাটার হ/ত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন র‌্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক৷৷ মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!!

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী :- দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে জরুরি (ইমারজেন্সি) বিভাগে রোগীর অতিরিক্ত চাপ এবং হাসপাতালের মূল ফটকের সামনে যানজটের কারণে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,হাসপাতালের প্রবেশপথের সামনে অটোরিকশা, ভ্যান,মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের অবাধ অবস্থানের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স দ্রুত হাসপাতালে প্রবেশ বা বের হতে পারে না। অনেক সময় গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও সমস্যায় পড়তে হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাদের স্বজন জানান,সকালে বহির্বিভাগ খোলার আগেই দীর্ঘ লাইন পড়ে যায়। ইমারজেন্সি বিভাগেও রোগীর চাপ এতটাই বেশি যে অনেককে অপেক্ষা করতে হচ্ছে। এর সঙ্গে হাসপাতালের সামনের যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। স্থানীয় সচেতন মহলের মতে,হাসপাতালের সামনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ,নির্ধারিত স্থানে যানবাহন রাখার ব্যবস্থা এবং জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা করিডোর নিশ্চিত করা হলে অনেকটাই দুর্ভোগ কমে আসবে। পাশাপাশি রোগীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় চিকিৎসক,নার্স ও প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু চিকিৎসা দেওয়ার স্থান নয়;এটি একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। তাই এখানে রোগীসেবা নির্বিঘ্ন রাখতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,স্থানীয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা,হাসপাতালের সামনে শৃঙ্খলাপূর্ণ যানবাহন চলাচল নিশ্চিত করা,ইমারজেন্সি বিভাগে সেবার গতি বাড়ানো এবং রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়ন,যানজট নিরসন এবং রোগীদের নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad