1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ হাজি হিসেবে ইন্তেকাল করেছেন বগুড়া সদরের মো. আ. করিম (৭৪)। মক্কায় স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত হজ বুলেটিনে এই মৃত্যুর তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, এবার সৌদি আরবের মক্কায় হজ পালনের জন্য গিয়ে পবিত্র ভূমিতে এ পর্যন্ত মোট ৩১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২২ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
তবে সৌদি আরবের নিয়ম অনুযায়ী হজ বা ওমরাহ পালনকালে কেউ মারা গেলে সাধারণত মরদেহ সেখানেই দাফন করা হয়; দেশে ফেরত নেওয়ার সুযোগ সীমিত।
জানা গেছে, চলতি বছরের প্রথম মৃত্যু ঘটে ২১ এপ্রিল। এরপর একে একে আজ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তবে এ বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশ হজ মিশন সৌদি আরবে স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা প্রদানে কাজ করছে এবং ধর্ম মন্ত্রণালয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে।
কর্তৃপক্ষ বলেছে, অধিকাংশ মৃত্যু বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ বা হঠাৎ শারীরিক জটিলতার কারণে হয়েছে। প্রতিটি মৃত্যুর পরে স্থানীয় সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ও ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করছে।
প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে হজের জন্য গেছেন। তারা এখন সেখানে অবস্থান করছেন। গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম যাত্রীবাহী ফ্লাইট শুরু হয়েছিল এবং শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। আগামী ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। নিউজ ও ছবি –সংগৃহিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad