1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে দেশের ৬৪ জেলার শিক্ষিত ও কর্মক্ষম যুবকদের জন্য শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি কার্যক্রম।
“দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মক্ষম যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড

প্রশিক্ষণটি আগামী ০১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। ৩ মাসব্যাপী এ কোর্সে প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • বয়স ১৮ থেকে ৩৫ বছর
  • ন্যূনতম এইচএসসি বা সমমান পাস
  • দেশের ৬৪ জেলার যুবক ও যুব নারী আবেদন করতে পারবেন

আবেদন লিংক

অনলাইনে আবেদন করুন

📌 আবেদনের শেষ সময়:
১৫ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি প্রক্রিয়া

যোগ্য আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ ও সময় মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা

✅ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ
✅ দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা
✅ সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা
✅ দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ
✅ প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান
✅ ফ্রিল্যান্সিং ও আইটি খাতে দক্ষতা অর্জনের সুযোগ

অনলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এটি হতে পারে বড় একটি সুযোগ। দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে এখনই আবেদন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad