1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্টার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা জাতীয়তাবাদী কৃষকদলের নীতিমালা, সংগঠনের অগ্রগতি এবং কৃষকদের অধিকার আদায়ে ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষকদল দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসাইন। তিনি বলেন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কৃষকদলের ভূমিকা সবসময়ই অগ্রগণ্য।

সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর কৃষকদলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট