1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ধানের শীষে মেঘনার মহাসমাবেশ: ভোটযুদ্ধে বিপুল জনতার শক্তি প্রদর্শন - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ধানের শীষে মেঘনার মহাসমাবেশ: ভোটযুদ্ধে বিপুল জনতার শক্তি প্রদর্শন

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় ধানের শীষের সমর্থনে বর্ণাঢ্য ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মানিকারচর এল.এল. উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই গণমিছিল এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার হাজারো মানুষ এতে যোগ দেন। বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস রোড এলাকায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজ উদ্দিন (লন্ডনী)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান। গণমিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মারুফ হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সভা শেষে প্রেস বিজ্ঞপ্তিতে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে—তা দেখে কেউ কেউ নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে একটি নির্বাচিত সরকারই একমাত্র পথ।”

তিনি আরও বলেন, গত ১৫ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। সুযোগ পেলেই জনগণ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। গুম-হত্যা, মিথ্যা মামলা ও নির্যাতনেও বিএনপিকে দুর্বল করা যায়নি—বলেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
“মেঘনার গণজোয়ার প্রমাণ করেছে—উন্নয়ন, অগ্রগতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক হিসেবে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষ এখন মানুষের ভালোবাসার প্রতীক।”

তিনি মেঘনাবাসীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট