1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
এম কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন এ্যাড. আজিজুর রহমান মোল্লা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক

এম কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন এ্যাড. আজিজুর রহমান মোল্লা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :-

 

বিএনপির স্থায়ী কমিটির সাবেক অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য, কিংবদন্তী রাজনীতিবিদ জননেতা মরহুম আলহাজ্ব এম কে আনোয়ার এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

আজ সকালে কুমিল্লার হোমনায় তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা মরহুম এম কে আনোয়ারের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জননেতা এম কে আনোয়ার ছিলেন একজন আদর্শবান, নীতিনিষ্ঠ ও দূরদর্শী রাজনীতিবিদ, যার রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম আজও দলের নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট