1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

বিজয়নগরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৯৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলার উদ্যোগে ফিলিস্তিনে নিরীহ নারী শিশু ও গাঁজাবাসীদের উপরে গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ০৭/০৪/২০২৫ ইং তারিখ দুপুরে সারা দেশের ন্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল বৈশ্বিক হরতাল ও ধর্মঘট করেছে। মিছিলটি আমতলী বাজার হতে শুরু করে চান্দুরা ঢাকা সিলেট মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। উক্ত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা শাখার হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা শফিকুল ইসলাম, বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারন সম্পাদক মাওলানা আফজল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক বাসারী সুমনের যৌত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সম্মানিত উপদেষ্টা আল্লামা সিরাজুল ইসলাম,মাওলানা আবদুল মতিন এছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা বদরুল আলম শাজাহান, হাফেজ কারী মুবাশ্বির হোসাইন, মাওলানা শাহেদ আলী, হাফেজ কারী শহিদুল ইসলাম, হাফেজ কারী জহিরুল ইসলাম, মাওলানা কাউসার আহমদ, হাফেজ মাওলানা হোসাইন আহমদ,মাওলানা মুসা আল হাবিব, মাওলানা কবির হুসাইন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন দাউদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুর রহমান, সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুকুর রহমান ভূইয়া,চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলী ইমরান,প্রচার সম্পাদক সাহাদাত হোসেন, যুবদল,ছাএদল ও অঙ্গ সহযোগী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং তরুণ যুব সমাজ সহ আরো বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ উক্ত। বিক্ষোভ মিছিলে যোগদান ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।প্রধান অতিথি সহ সকল বক্তৃতা গন বলেন,আমাদের বাংলাদেশে ৯০ ভাগ মানুষ আমরা মুসলমান, আমাদের দেশে ইসরায়েলের পন্য সামগ্রি হাত বাড়ালেই পাওয়া যায়, তাই আমরা মুসলমান ইসরায়েলের সকল পন্য বর্জন করতে হবে এবং আমরা তা বর্জন করব ইনশাআল্লাহ। সব শেষে প্রধান অতিথি মাওলানা সিরাজুল ইসলামের মোনাজাতের পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট