1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

গেল অর্থবছরে আগের তুলনায় প্রায় সাড়ে পাঁচ শতাংশ বেশি কন্টেইনার হ্যান্ডল করেছে চট্টগ্রাম বন্দর। এ ছাড়া পণ্য হ্যান্ডলিং বেশি হয়েছে আগের বছরের চেয়ে ৪ দশমিক ১৮ শতাংশ। বন্দর ব্যবহারকারীরা এই প্রবৃদ্ধিকে স্বাগত জানালেও, বন্দর ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শ্রমিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা।

২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ একক। যা আগের বছরের চেয়ে ১ লাখ ৬১ হাজার একক বেশি। আর পণ্য হ্যান্ডলিং হয়েছে ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ মেট্রিকটন। তবে আগের বছরের চেয়ে জাহাজের উপস্থিতি কমেছে ২৮২টি।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল বলছেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে বন্দরের কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন। আর বিশ্ব মন্দার প্রভাব এখনও দৃশ্যমান।

তবে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বন্দরকে আরও গতিশীল করতে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি, শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান জরুরি।

গত অর্থবছরের শেষে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিদেশি অপারেটর। ভবিষ্যতে যা বন্দরের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট