1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ৪ টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

বিজয়নগরে ৪ টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়াল বাজারে চারটি দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

গতকাল ৬ ই মে ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত অনুমান ২টায় এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, রাত ২টা আগুন জ্বলতে দেখে, বাজারের পাহাড়াদার, প্রত্যক্ষদর্শী সিএনজি ড্রাইভার ও স্হানীয় লোকজন এবং বিজয়নগর ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উক্ত আগুনে দুটি মুদি দোকান, একটি হার্ডওয়ারের দোকান, একটি মিষ্টির দোকানের মালামাল নিমিষেই সব পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে নাসির উদ্দিনের হার্ডওয়ারের দোকান সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর ইনচার্জ, মোঃ ওয়াসি আজাদ জানান, একজন সিএনজি ড্রাইভার এর মাধ্যমে রাত ২টা ১৪মিনিটে খবর পেয়ে ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দেখলাম চারটি দোকানে আগুন জ্বলতেছে। আমাদের ২টা ইউনিট নিয়ে কাজ করি। পর্যাপ্ত পানি আশেপাশে থাকায় ও স্হানীয় লোকজনের সহায়তায় আগুন সীমারেখায় রেখে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের উৎপত্তি প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা হার্ডওয়ার দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে হতে পারে। আহত নিহতের কোন ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট