1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগর আমতলী বাজারের ড্রেনের কাজ ছয় মাসেও শেষ হয়নি - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

বিজয়নগর আমতলী বাজারের ড্রেনের কাজ ছয় মাসেও শেষ হয়নি

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৮৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

দীর্ঘদিনে ও শেষ হয়নি, ৬৭ লক্ষ টাকার সরকারি অনুমোদনে, ৬০২ মিটার দৈর্ঘ্যে জনকল্যাণের ড্রেন এখন জন ভোগান্তিতে পরিণত হয়েছে। ভেঙ্গেছে শিশু সহ নারী পুরুষের হাত পা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী বাজারের ড্রেনের কাজ। আর এস কনস্ট্রাকশন নামক ঠিকাদার এ কাজটি শুরু করেন অক্টোবর ২০২৪ইং সনে। শুরুতেই ধীরগতি কাজে অতিষ্ঠ করে তুলেছে জনসাধারণকে। এরই মধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে, তবু কোন প্রভাব পড়েনি নিম্নমানের কাজের অগ্রগতিতে। চান্দুরা টু আখাউড়া রাস্তায় আমতলী বাজার, সকাল বিকাল সময় থাকে জনসাধারনেভীর।এমন যানবহুল ও জনবহুল আমতলী বাজারে অর্ধভাঙ্গা ড্রেনের কারনে প্রতিনিয়তই লেগে থাকে যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ছোট বড় যানবাহন। এমন অবহেলিত কাজের জন্য ভর্তুকি দিতে হচ্ছে মানুষের বাজারের ব্যবসায়ীদের।

একজন পথচারী অভিযোগ করে বলেন, আগেই ভালো ছিল। আজ সকালে আমি ড্রেনে পড়ে গিয়ে ময়লা আবর্জনায় ভরাট হওয়া ড্রেনের গর্তে আমার পা পড়ে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা। একই সুরে আরোও কয়েকজন পথচারী অভিযোগ করে বলেন , এই ড্রেনের কাজ শুরু পর থেকে এভাবে অনেক পথচারী ব্যথা পেয়েছে। কিন্তু তবুও সংস্লিষ্ট দপ্তরের কোন টনক নড়েনি।
ব্যবসায়ীরা আরোও জানান, ঠিকাদারের লোকজন কাজ করতে এসে আমাদের কাছে টাকা চাইছে। যারা টাকা দিয়েছে তাদের দোকানের সামনে ড্রেনের ঢাকনা বসিয়েছে। আর যারা টাকা দেয়নি তাদের দোকানের সামনে ঢাকনা বসানো হয়নি।

সংশ্লিষ্ট ঠিকাদার আমান মিয়ার সাথে জানতে চাইলে পরে কথা বলবে বলে এড়িয়ে যান।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী, মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া কাজের ধীরগতির স্বীকারোক্তিতে বলেন, ঠিকাদার মৌখিক কথা কর্ণপাত না করায়, চিঠি দিয়ে তাগাদা দিয়েছি। এমনকি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও বিষয়টা অবগত করেছি। আবারো আগামী সপ্তাহে আমার অফিসে ডাকানো হবে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি আমি জানিনা, তবে খোজ খবর নিয়ে কাজটি দ্রুত করার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট