1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিককে দিলেন কাজিপুর থানা পুলিশ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিককে দিলেন কাজিপুর থানা পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৫৪২ বার পড়া হয়েছে
  1. অন্জনা স্টাফ রিপোর্টার-
    সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ তিন বছর পূর্বে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে তা প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলের মালিক এলাহী হোসেনের কাজগপত্র দেখে তার হাতে চাবি তুলে দেন কাজিপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম।
    থানাসূত্রে জানা গেছে, গোপনসূত্রের সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশ গত ১১ মে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার পুত্র আসাদুলকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পুলিশ সিরাজগঞ্জ বিআরটিএ অফিস থেকে গাড়ির ইঞ্জিন ও চেচিস নম্বরের ভিত্তিতে প্রকৃত মালিকের নাম ঠিকানা বের করে। এরপর আদালতের প্রক্রিয়া শেষে মালিক এলাহী হোসেনের হাতে ওই মোটরসাইকেলের চাবি তুলে দেয়।
    এসময় এলাহী হোসেন বলেন, আমার গাড়ি ২০২১ সালে হারিয়েছিলো। একটি জিডি করে রেখেছিলাম। ভেবেছিলাম হয়তো গাড়ি আর পাবো না।এখন গাড়ি পেয়ে অনেক ভালো লাগছে। কাজিপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
    কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট