1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি :-“মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় আবদুল  গনি স্মৃতি পাঠাগারের ২৯ বছর পূর্তি ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আবদুল  গনি স্মৃতি পাঠাগার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গলাচিপা পৌরসভার মোট সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থী এতে অংশ নেয়।
আবদুল  গনি স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থিয়েটারের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান সহ-সভাপতি সাইমুন রহমান এলিট,সহ সম্পাদক অনুপ দেবনাথ, সবুজ কুমার পাল, আবুল কালাম, অলক কর্মকার, জুয়েল রানা, সামিয়া আক্তার সমি প্রমূখ এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বয়স ও শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপে বিষয় ছিল জাতীয় পতাকা। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে সূর্যোদয় অথবা সূর্যাস্ত এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘গ’ গ্রুপে প্রাকৃতিক দৃশ্য আঁকার বিষয় নির্ধারণ করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নানা রঙের তুলিতে ও পেন্সিলে নিজেদের কল্পনার জগতকে কাগজে ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবক ও আয়োজকদের উপস্থিতিতে পুরো পাঠাগার প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
আবদুল  গনি স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান  জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ, মেধার চর্চা এবং বই ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad