1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
সিরাজগন্জের কাজিপুর উপজেলায় নতুন নির্বাহী অফিসার  যোগদান করলেন' শাহনাজ পারভীন৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

সিরাজগন্জের কাজিপুর উপজেলায় নতুন নির্বাহী অফিসার  যোগদান করলেন’ শাহনাজ পারভীন৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ করেছেন শাহনাজ পারভীন। তিনি  বিসিএস ৩৮ ব্যাচের অফিসার। মঙ্গলবার  (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তাকে বরণ করে নেন সিরাজগঞ্জ-১আসনের (কাজিপুর ও সদরের আংশিক) সংসদ সদস্য সেলিম রেজা ও কাজিপুরে কর্মরত অফিসারগণ। শাহনাজ পারভীন সর্বশেষ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। কাজিপুরে দায়িত্ব পালনকালিন সময়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় এমপি সেলিম রেজা তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই অনুষ্ঠানে  কাজিপুরের বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তিনি নরসিংদী জেলায়  এডিসি হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad