1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
বিজয়নগরে নাদিয়া পাঠান পাপনের নেতৃত্বে চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের নেতাকর্মীের বর্ণাঢ্য র‍্যালি, মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশ৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের ==পলো বাওত উৎসব== চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; পে স্কেল ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷৷ গলাচিপায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান, হাবিব রেস্টুরেন্টে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের৷৷ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা৷৷ গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷৷ সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২০৯ বস্তা সার জব্দ, ৩০: হাজার টাকা জরিমানা৷৷  গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু৷৷ বিরামপুর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ,উদ্বিগ্ন এলাকাবাসী৷৷ মৎস্য অবমুক্তকরন, বৃক্ষরোপন ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন৷৷  পটুয়াখালীর দশমিনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত৷৷

বিজয়নগরে নাদিয়া পাঠান পাপনের নেতৃত্বে চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের নেতাকর্মীের বর্ণাঢ্য র‍্যালি, মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশ৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৪৮ বছর—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরায় বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
চান্দুরা বাজার থেকে শুরু হওয়া র‍্যালিতে চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সভায় বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ সায়েদ খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ খাবিরুর রহমান মনির খান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সবজি ভূইয়া, বুধন্তী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান হেলাল, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক আবদুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিয়াব আলী ও উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ মনজুর ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, গৌরব ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। পাশাপাশি দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাকে ঘিরে চান্দুরা বাজার ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad