
আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তাঁতী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকালে বিজয়নগর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। আনন্দমুখর ও উৎসাহ-উদ্দীপনায় ভরা এ র্যালিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যার ফলে পুরো উপজেলা চত্বর ও আশপাশের এলাকা বিজয়নগর বিজয়নগর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন। শরীফ দস্তগীরের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়েম ইকবাল বোখারী মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেম কিবরিয়া, কবির মোল্লা, আবু তাহের ভূঁইয়া, জহিরুল ইসলাম খান, আবদুল কাদির, মাতলুব সরকার, সাইফুল ইসলাম, আনু খান, চর ইসলামপুরের আবদুল্লাহ, জীবন সরকার, শাহীন ভূঁইয়া, মো. রুবেল মিয়া, শাহীন চৌধুরী, আল আমিন খান, সাইনুর রহমান হৃদয়, মানিক খন্দকার, শাহিন রহমান, অন্তর চৌধুরী, জনি সরকার ও তন্ময় আহমেদ রাব্বী। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে দলের ভূমিকা স্মরণ করেন এবং শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের বিভিন্ন সৃতি স্বরণ করেন। একইসঙ্গে অবহেলিত বিজয়নগরের সাধারণ মানুষের সার্বিক অধিকার প্রতিষ্ঠা এবং আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি সফল করতে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান নেতৃবৃন্দ।