1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷ দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!! পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন!  পাল্টা অভিযোগ সাংবাদিকের৷৷ বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ সরাইলে গৃহবধূর আত্মহত্যা– দেবর-ভাবির পরকীয়ার অভিযোগে থানায় এজাহার৷৷ মহিপুরের হ/ত্যা মামলার অন্যতম অভিযুক্ত সালেক ও ছারোয়ার র‍্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷  কিডনি রোগে জীবনযুদ্ধ: বিরামপুরের পরিচিত মুখ সোনা মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন৷৷  বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থান৷৷

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে ৩০ জুলাই থেকে সংশ্লিষ্ট অনুষদের প্রকাশিত রুটিন  অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৮ জুলাই সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান। বিজ্ঞপ্তিতে নবীন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
আরও বলা হয়েছে হলের সিট খালি থাকা সাপেক্ষে মেধার ভিওিতে আসন বরাদ্দ দেয়া হবে। যারা আসন পাবেন না তারা নিজস্ব  ব্যবস্হাপনায় আবাসনের ব্যবস্হা করার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।অ্যাটাচমেন্টপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ও হলের সিট বরাদ্দের তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (admission.pstu.ac.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad