পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে ৩০ জুলাই থেকে সংশ্লিষ্ট অনুষদের প্রকাশিত রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৮ জুলাই সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান। বিজ্ঞপ্তিতে নবীন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
আরও বলা হয়েছে হলের সিট খালি থাকা সাপেক্ষে মেধার ভিওিতে আসন বরাদ্দ দেয়া হবে। যারা আসন পাবেন না তারা নিজস্ব ব্যবস্হাপনায় আবাসনের ব্যবস্হা করার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।অ্যাটাচমেন্টপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ও হলের সিট বরাদ্দের তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (admission.pstu.ac.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত