1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার গাফিলতিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৫২০ খামারী৷৷  - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার গাফিলতিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৫২০ খামারী৷৷  পটুয়াখালীর পায়রা বন্দরের আবাসিক এলাকায় ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল৷৷ ঝালকাঠি পৌরসভা নির্মান করবে বাস টার্মিনাল, পার্ক ও মার্কেট // বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা৷৷  বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন৷৷  গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস৷৷  প্রশাসনের অভিযানের পরও থামেনি সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলন: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, বাড়ছে নদীভাঙনের শঙ্কা৷৷  গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷  ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷  বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার গাফিলতিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৫২০ খামারী৷৷ 

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আলমের গাফিলতির কারনে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ১৩টি প্রোডিউসার গ্রুপের  প্রায় ৫২০ জন খামারি।
উপজেলার গাড়াবেড় গ্রামের খামারী হাসেম আলী অভিযোগ করে বলেন, প্রকল্প শেষে সমাজসেবা অধিদপ্তরের আওতায় নিবন্ধনের জন্য খামারিদের তথ্য সংগ্রহ করা হলেও ১৩টি সংগঠনের সদস্যদের তথ্য গ্রহণ করা হয়নি,ফলে তারা নতুন তালিকা থেকে বাদ পড়েছেন। এতে আমরা বঞ্চিত হয়েছি প্রায় ৫২০ জনের মতো খামারী৷
চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রোডিউসার গ্রুপের (পিজি) ভুক্তভোগী মাথাইলচাপড়ের শাহিন মিয়া সহ আরো অনেক
খামারিদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার প্রয়োজনীয় কাগজ পত্র রেডি রাখার কথা বলে আর সেই কাগজপত্র নেয়া হয়নি তাই আমরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলাম৷
এব্যাপারে সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি রহমতউল্লাহ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এই বিষয়ে পিজি দলের সেবা প্রদানকারি এল এস পি আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি জানান অফিস আমাকে বলেছিল, পরে আর কিছু বলে নাই তাই কাগজ পত্র কারো কাছ থেকে নেই নাই৷
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি। তিনি জানান বিষয় টা এলএসপি আব্দুর রাজ্জাক কে দ্বায়িত্ব দিয়েছিলাম৷
ঘটনার সঠিক তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহনের অনুরোধ খামারিদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad