অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আলমের গাফিলতির কারনে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ১৩টি প্রোডিউসার গ্রুপের প্রায় ৫২০ জন খামারি।
উপজেলার গাড়াবেড় গ্রামের খামারী হাসেম আলী অভিযোগ করে বলেন, প্রকল্প শেষে সমাজসেবা অধিদপ্তরের আওতায় নিবন্ধনের জন্য খামারিদের তথ্য সংগ্রহ করা হলেও ১৩টি সংগঠনের সদস্যদের তথ্য গ্রহণ করা হয়নি,ফলে তারা নতুন তালিকা থেকে বাদ পড়েছেন। এতে আমরা বঞ্চিত হয়েছি প্রায় ৫২০ জনের মতো খামারী৷
চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রোডিউসার গ্রুপের (পিজি) ভুক্তভোগী মাথাইলচাপড়ের শাহিন মিয়া সহ আরো অনেক
খামারিদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার প্রয়োজনীয় কাগজ পত্র রেডি রাখার কথা বলে আর সেই কাগজপত্র নেয়া হয়নি তাই আমরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলাম৷
এব্যাপারে সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি রহমতউল্লাহ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এই বিষয়ে পিজি দলের সেবা প্রদানকারি এল এস পি আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি জানান অফিস আমাকে বলেছিল, পরে আর কিছু বলে নাই তাই কাগজ পত্র কারো কাছ থেকে নেই নাই৷
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি। তিনি জানান বিষয় টা এলএসপি আব্দুর রাজ্জাক কে দ্বায়িত্ব দিয়েছিলাম৷
ঘটনার সঠিক তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহনের অনুরোধ খামারিদের।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত