
অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাক অটোভ্যান মুখোমুখি সংঘর্ষের এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে
শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম রোডে এই দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে,
নিহত অটোভ্যান চালক বাদশা মিয়া ৫৫ শুভগাছা গ্রামের মৃত কছের শেখের ছেলে,
আহত ব্যক্তিদের দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তবে আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায় নাই৷
কাজিপুর উপজেলার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাসুদ পারভেজ কালবেলা কে জানান, সকাল নয়টার একটু পরে আমার খবর পাই পাটাগ্রাম রোডে দুর্ঘটনা ঘটেছে, আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাক টা সরিয়ে একজনের লাশ উদ্ধার করি,এই দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে আমরা আহতদের এসে পাইনি৷