1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১"" - অপরাধ সংবাদ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার৷৷ সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই “মা” গ্রেফতার৷৷ কুমিল্লার বুড়িচংয়ে যুবককে পুড়িয়ে হত্যার ঘটনার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার৷৷ বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার৷ ৷  মেহেদীর রং না মুছতেই   ইশরাত জাহান নিশির   জীবন প্রদীপ নিভে গেল!!!

মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১””

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রতারণার দায়ে মোঃ বাবলু হাসান (২৮) নামের এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবলু হাসান উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অবৈধভাবে যাতায়াত ও দালালি করে আসছিলেন। অফিসে সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে হয়রানি করাই ছিল তার কাজ। এ বিষয়ে ভুক্তভোগীরা একাধিকবার অভিযোগ জানালে প্রশাসন থেকে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় একই কাজ করার সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী। তিনি জানান, “দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি কাজে বাধা ও প্রতারণার দায়ে অভিযুক্তকে এই সাজা প্রদান করা হয়েছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী আরও বলেন, “উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত ও সেবাবান্ধব রাখা আমাদের অগ্রাধিকার। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং প্রতারণা রোধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad