1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- পটুয়াখালীর গলাচিপায় মৌসুমী নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়াবাগী গ্রামের মো. নিজাম প্যাদার তিনটি এবং মো. রাহুল মৃধার একটি গরু মাঠে ঘাস খাওয়ার জন্য বাঁধা অবস্থায় ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে চারটি গরুই মারা যায়।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক মো. নিজাম প্যাদা ও মো. রাহুল মৃধা বলেন, অনেক কষ্ট করে লাভের আশায় গরুগুলো লালন-পালন করছিলেন। হঠাৎ বজ্রপাতে গরুগুলো মারা যাওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad