1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে সাইবার মামলা, সাংবাদিক পারভেজ আটক - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডাকবাংলোর মৃত্যুরহস্য ঘিরে ক্ষোভ: লাশ নিয়ে রাজপথে স্বজনরা, দাবি ‘এটি পরিকল্পিত হত্যা’ কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত শৈলকুপায় আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৫০ পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে সাইবার মামলা, সাংবাদিক পারভেজ আটক দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার৷৷  বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলনকৃত স্থানে গরীব গর্তে  একসাথ দুই ভাইয়ের প্রান গেল৷৷ দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়া দৌড় অনুষ্ঠিত চট্টগ্রামে মিছিল থেকে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী আটক৷৷ আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স।

পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে সাইবার মামলা, সাংবাদিক পারভেজ আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা: পুলিশ হেডকোয়ার্টারের নামে ভুয়া চিঠি তৈরি ও প্রচারের অভিযোগে কুমিল্লায় একটি সাইবার ক্রাইম মামলায় সাংবাদিক পারভেজকে আটক করা হয়েছে।
জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারকে বদলি সংক্রান্ত একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারের নজরে এলে তা যাচাই-বাছাই করে চিঠিটিকে জাল বলে নিশ্চিত করা হয়।
পরবর্তীতে এ ঘটনায় সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করা হয় এবং তদন্তের ভিত্তিতে সাংবাদিক পারভেজকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুয়া তথ্য প্রচার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপপ্রচার ও ভুয়া তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট