1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চট্টগ্রামে মিছিল থেকে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী আটক৷৷ - অপরাধ সংবাদ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলনকৃত স্থানে গরীব গর্তে  একসাথ দুই ভাইয়ের প্রান গেল৷৷ দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়া দৌড় অনুষ্ঠিত চট্টগ্রামে মিছিল থেকে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী আটক৷৷ আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স। শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷

চট্টগ্রামে মিছিল থেকে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী আটক৷৷

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :- চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গতকাল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের মিছিলের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, কোতোয়ালী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, ডবলমুরিং থানায় সাতজন, ইপিজেড থানায় তিনজন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় একজন করে রয়েছেন।
চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ছবি:- সংগৃহিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট