1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স। শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেটমুক্ত না কর‌তে পার‌লে মন্ত্রিত্ব ছে‌ড়ে চ‌লে যাওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তি‌নি ব‌লে‌ছেন, ‘এটাই (‌সি‌ন্ডি‌কেটমুক্ত করা) আমার চ্যালেঞ্জ। এটা য‌দি না কর‌তে পারি, চ‌লে যাব।’
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ে মন্ত্রী এক প্রেস ব্রিফিং এ কথা ব‌লেন।
এক সাংবা‌দিক প্রশ্ন ক‌রেন, আমরা কি আশা কর‌তে পা‌রি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেট মুক্ত হ‌বে? জবা‌বে আরিফুল হক চৌধুরী ব‌লেন, ‘এটাই আমার চ্যালেঞ্জ। এটা য‌দি না কর‌তে পারি, চ‌লে যাব।’
মাল‌য়েশিয়ার শ্রমবাজার নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, আমি প্রথম দিন থে‌কে ব‌লে আস‌ছি, আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স। ইনশাআল্লাহ আপনারা এমন কিছু দেখবেন, দীর্ঘ‌দিন যেটা আপনারা শো‌নেন নাই; এটা হবে ১০-১৫ দিন থে‌কে এক মা‌সের ম‌ধ্যে বা সময়টা একটু বে‌শিও লাগ‌তে পা‌রে। তারপর আপনাদের সাম‌নে এই বিষয়ে প্রস্তাবনা দেখ‌তে পা‌বেন এবং সবকিছু প‌রিষ্কার হ‌য়ে যা‌বে ইনশাআল্লাহ। এতে আমা‌দের শ্রমবাজারটা খু‌লে যা‌বে।
চল‌তি মা‌সে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান মাল‌য়ে‌শিয়া সফ‌রে যা‌চ্ছেন। সরকারপ্রধা‌নের সফ‌রে মাল‌য়ে‌শিয়ার স‌ঙ্গে শ্রমবাজার সংক্রান্ত কো‌নো সম‌ঝোতা স্মারক হ‌চ্ছে কিনা-জান‌তে চাই‌লে মন্ত্রী ব‌লেন, এ ব্যাপা‌রে এখন পর্যন্ত আমার কা‌ছে কো‌নো নিউজ নেই। আমরা একটা এমওইউ ক‌রে আস‌ছি, সেটা আপনারা জা‌নেন। প্রেস ব্রিফিং‌য়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপ‌স্থিত ছি‌লেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট